ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বোচাগঞ্জে ৩০ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার

দিনাজপুর জেলার বোচাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর। রবিবার ( ১৫ অক্টোবর) আনুমানিক ১১ টায় বোচাগঞ্জ উপজেলার আটগাও ইউনিয়ন মানিকপুর গ্রাম হতে মোঃ আব্দুল কাদের (৪৩), পিতাঃ মৃত শরীয়তুল্লাহ কে নিজ বসতবাড়ি হতে ৩০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। বোচাগঞ্জ থানার এজাহার সূত্রে জানা যায়, মোঃ হাসিবুল হাসান উপপরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিনাজপুর জেলা কার্যালয় সঙ্গীয় ফোর্স সহ বোচাগঞ্জ থানাধীন আটগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রাম হতে আসামি মোঃ আব্দুল কাদের এর শয়নকক্ষ হতে ট্রাংক ভর্তি ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন যার আনুমানিক মূল্য ১২ লক্ষ্য টাকা। এ বিষয়ে বাদীর এজাহার এর প্রেক্ষিতে বোচাগঞ্জ থানায় নিয়মিত মামলার রুজু করা হয়। মামলা নং- ৫, তাং- ১৫/১০/২০২৩ ইং

ads
ads
ads

Our Facebook Page

↑